তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

বুধবার, ১২ জুন, ২০১৩

নষ্ট হব, হবে?- আখতারুজ্জামান আজাদ

নষ্ট হব, হবে?

আর হব না শুদ্ধ আমি, চাই নে কেহ শুদ্ধ
হোক;
শুদ্ধ হবার সকল দুয়ার একে একে রুদ্ধ হোক!
নষ্টসাগর উঠুক ফুঁসে, কাঠফাটা হোক শুদ্ধ
নদ;
চায়ের কাপটি করুক দখল নাম-না-
জানা নষ্ট মদ!
নষ্ট জীবন, নষ্ট আগুন, শুদ্ধসাধু সিদ্ধ হোক;
নষ্ট ধনুক, নষ্ট তীর, সাধ্বীরা সব বিদ্ধ
হোক!
নষ্ট হোক গান-কবিতা, নষ্ট হোক শুদ্ধ ঠোঁট;
চুমুর বদল শরাব খাব, মাতাল-মাতাল
ঐক্যজোট!
কষ্ট দেব, কষ্ট নেব, একপৃথিবী কষ্ট হব;
সাধুসকল সরে দাঁড়াও, এবার আমি নষ্ট হব!
অবাকপ্রেমের মিলবে দেখা নষ্ট হলেই
তবে;
 একপৃথিবী, এক আহ্বান -- নষ্ট হব, হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন