তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

সোমবার, ১৭ জুন, ২০১৩

তোমাকে খুঁজিনা আর--রুদ্র গোস্বামী





খাঁ খাঁ রাতে।
শহরের ওম ভাঙা সকালে।
দগ্ধ দুপুরে-
নদীর চিতান বাঁকে,
তোমাকে খুঁজিনা আর
বলিনা আর ভালোবাসি।

রোদের বর্ণালি আঁকা মেঘে
পাখির পালকের মত মন
ভেসে গেছে একদিন-
তোমার সাকিন ভরা স্ব্প্ন আবাসে,
চাতকের মত টানে।

দিনের নিয়তি কালে
ছায়াও ফিরে আসে ঘরে;
ফেরারী সে মন-ফেরেনা।
চলে যদি গেলে পরাগের মত
ভ্রমরের কালো পায়
ফিরিয়ে গেলেনা কেন তাকে?

শক্ত চোয়াল,
সব শব্দ সাইরেন নিথর-
পাঁজরের ঘুণ হাড়ে।
একাকী আপন হারা
তোমাকে আর খুঁজিনা
বলিনা আর ভালোবাসি।
             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন