তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

সোমবার, ১ জুলাই, ২০১৩

মনে হয় একদিন আকাশের —জীবনানন্দ দাস



মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না আর;
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন
নিভে যায়;-দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন,
শুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে;-
লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার
পেঁচা ডাকে জ্যোৎস্নায়;-হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ;
সারা রাত কিশোরীর লাল পাড়
চাঁদে ভাসে-হাতের কাঁকন
বেজে ওঠে : বুঝিব না-গঙ্গাজল,
নারকোলনাডুগুলো তার

জানি না সে কারে দেবে-
জানি না সে চিনি আর শাদা তালশাঁস হাতে লয়ে পলাশের
দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায়ে রবে কি না
আবার কাহার সাথে ভালোবাসা হবে তার-আমি তা জানি না-

মৃত্যুরে কে মনে রাখে?...
কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙার দিকে-পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায়- 
শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ?
                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন